নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করা ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে ২য় ধাপে ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে এই বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো. জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
প্রথম দিনে উদ্বোধন শেষে সকাল ১১ টায় যমুনা টেলিভিশনের সংবাদ উপস্থাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ ও দুপুরে বিরতি শেষে পিআইবি’র কনিষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহ আলম আলম বুনিয়াদি প্রশিক্ষণের আলোচনা করেন। এ বুনিয়াদিতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার ৩৬ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

