Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সাংবাদিকসহ নতুন ৫টি পজিটিভ শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সময় টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাদির তালুকদার রয়েছেন। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জনে। আর মোট মৃতের সংখ্যা হলো ১১ জন। এছাড়া সুস্থ হয়েছেন মোট ১৫৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর ৩, মির্জাপুর ১ ও বাসাইল ১ জন রয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১৬ জুন ১৩৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। প্রেরিত নমুনার একাংশের ফলাফল বুধবার (২৪ জুন) সকালে আসে। এতে নতুন করে ৫টি পজেটিভ শনাক্ত হয়।

বুধবার (২৪ জুন) তারিখ পর্যন্ত জেলার মোট করোনা আক্রান্ত সংখ্যা ৪৪৬ জন। এর মধ্যে মির্জাপুর ১২৫, সদর ৭৩, নাগরপুর ৩৬, কালিহাতী ৩৫, মধুপুর ৩১, দেলদুয়ার ২৯, ধনবাড়ী ২৩, ঘাটাইল ২১, গোপালপুর ২৫, ভূঞাপুর ২২, সখীপুর ১৬ এবং বাসাইল ১০ জন আক্রান্ত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version