Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা; উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিনের বিরুদ্ধে মিথ্যা ও সড়যন্ত্রমূলক মামলা করায় উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কালিহাতী প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে বসে এই সিদ্ধান্ত নেন তারা।

জানা যায়,উপজেলার যদুরপাড়া গ্রামের হাফিজুর দুলাল সরকার দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী। সম্প্রতি তিনি বাড়ীতে এসে আত্মগোপন রয়েছেন বলে স্থানীয়দের মুখে শুনে সাংবাদিক তুহিন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে না পেয়ে ক্ষিপ্ত হয়। পরে স্থানীয় একটি মহলের প্ররোচনায় ওই প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে কালিহাতী প্রেসক্লাবের সকল সাংবাদিক উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এসময় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মিয়া,সাধারণ সম্পাদক দাস পবিত্রসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version