Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সাড়ে ৪ লাখ শিশু পাচ্ছেন করোনা ভ্যাকসিন

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শিশুদের করোনার (ভ্যাকসিন) টিকা দেওয়া কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও ভ্যাকসিন দেওয়া কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় কর্মসূচি উদ্বোধন করেন, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি। উদ্বোধনকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার থেকে আগামী ১৩ কর্ম দিবসের মধ্যে জেলায় মোট ৪ লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৪ লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানান, শিশুদের টিকা দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে হচ্ছে। আগামী ১৩ কার্য দিবসের মধ্যে জেলার সাড়ে চার লাখ শিশুকে টিকা দেওয়া শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version