Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সিনেমার শুটিং করতে আসছে পরী-রোশান

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শেষ লটের কাজ হতে যাচ্ছে টাঙ্গাইলে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, চিত্রনায়ক রোশান, অভিনেতা ইরেশ জাকের এবং আজাদ আবুল কালাম।

নির্মাতা শুভ জানান, চলমান লকডাউন শেষে ২৪ মে টাঙ্গাইলে সিনেমাটির কাজ শুরু হচ্ছে। সামনে দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তাই এ মাসেই শুটিং শেষ করার পরিকল্পনা আমাদের।

এই লটে দু’টি গানের শুটিং শেষ করব, যাতে অংশ নিবেন অভিনেতা ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, পরীমণি, রোশান ও অন্য শিল্পীরা।

ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। সিনেমাটি তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

সিনেমায় আরও অভিনয় করছেন ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version