Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সু-প্রভাতী যুব সংঘের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নে বেগমগঞ্জে নারীর প্রতি বর্বর নির্যাতন এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, রাস্তা-ঘাটে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকেলে সদরের ৩নং ঘারিন্দা ইউনিয়নে সু-প্রভাতী যুব সংঘের আয়োজনে বীরনাহালী তালুকদার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ৩নং ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ বারেক, ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. রাজন মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীরনাহালী এলাকার লাল মিয়া, জহিরুদ্দিন তালুকদার, আজিবর রহমান, আরমিছ ফকির, মনির তালুকদারসহ বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের সদস্য বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান তারা।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version