নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শত বছর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্ঠা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা ( এমপি) ।
এ সময় অন্যদের মধ্যে টাংগাইল ৮ এর সংসদ সদস্য, টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম, টাংগাইল ২ এর সংসদ সদষ্য , জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিরসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

