Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৫ জুলাই) দুপুরে ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া’র উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

৩৬ ইস্টবেঙ্গল এবং ৩৭ এডি রেজিমেন্ট আর্টিলারি ও ৯৮ সংমিশ্রিত বিগ্রেড কর্তৃক নিজস্ব বরাদ্দ হতে সঞ্চিত চাল, ডাল, আটা, তেল, চিনি ও সাবান অসহায়, দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় ক্যাপ্টেন অমিত আলম এবং দেলদুয়ার উপজেলায় ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদ-এর নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version