Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের এক
এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানীর বাড়ি যাবার কথা বলে স্কুলছাত্রীটি বাড়ি থেকে বের হয়।

পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীরভরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশ থেকে স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত না হওয়ায় পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলি আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজ বৃহস্পতিবার ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নিহতের পরিবার এই রায়ে খুশি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version