মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মো. রবিন মিয়া (২৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দন্ডিত রবিন জেলার সখীপুর উপজেলার সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি সরকারি কৌশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামী দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে দন্ডিত রবিন মিয়া তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর দন্ডিত রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় দন্ডিত রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular