নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (৩২) নিহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে দুই নম্বর প্লাটফর্মে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে ওই ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
