Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্বামীকে খুন করে স্ত্রী, র‌্যাবের হাতে গ্রেপ্তার

ছবি: নিউজ টাঙ্গাইল।

এ প্রসঙ্গে র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, হৃদয় ভানু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন- তিনি এবং নিহত আবু সাইদ সেন্টু তারা দুজনে দুই বছর আগে সৌদিআরবে থাকতেন। প্রবাসে থাকাবস্থায় তারা বিয়ে করেন। সেখান থেকে আবু সাইদ সেন্টু তার স্ত্রী হৃদয় ভানুকে দেশে পাঠিয়ে দেন।

তিনি বলেন, এর একমাস পর স্বামী আবু সাইদ সেন্টু দেশে ফিরে হৃদয় ভানুকে টাঙ্গাইল শহরের বিশ্বস বেতকা ধোপাপাড়া এলাকায় হুমায়ুনের বাসা ভাড়া করে দেন। এ সময় তিনি জানতে পারেন- তার স্বামী আবু সাইদ সেন্টুর প্রথম স্ত্রী রয়েছে। আবু সাইদ সেন্টু মাঝে মধ্যে তার ভাড়া করা বাসায় হৃদয় ভানুর কাছে এসে থাকতেন।

হৃদয় ভানুকে কোন প্রকার ভরণপোষন দিতেন না বরং তার কাছ থেকে মাঝে মাঝে টাকা নিতেন। টাকা না দিলে চাপ প্রয়োগ করতেন। সেই ক্ষোভে হৃদয় ভানু গত ২৭ জুলাই রাতে তার স্বামী আবু সাইদ সেন্টুকে ঘুমন্ত অবস্থায় পেটে (নাভির নিচে) ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য হৃদয় ভানুকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version