Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

News Tangail

নিজস্ব প্রতিনিধি: কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির যুগ্ম মহাসচীব, ঢাকা মহানগর দক্ষিন’র সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. হাবিব-উন-নবী সোহেল’র মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সকালে বিভিন্ন এলাকা থেকে সেতা কর্মিরা এসে সমবেত হয় পরে মিছিটি বের হয়ে প্রেসক্লাব চত্তর গুরে পুনরায় প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সহ-সভাপতি এস, এম আলমগীর হোসেন প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান উজ্জল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ আহম্মেদ ফারুখ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, যুগ্ম সম্পাদক মামুন খান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিন আরিফ সরকার চাঁদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুজ্জামান টুটুল, স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ জনি আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন মো. হাবিব-উন-নবী সোহেল’র মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করছি সেই সাথে টাঙ্গাইল স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুর রৌফ’র উপর মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version