টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পাকুটিয়া নামক স্থানে আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার (৫৫) মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো.শাহিন মিয়া জানান, আজ সোমবারে ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে পাকুটিয়া ফুলহারা নামক স্থানে এক অজ্ঞাত মহিলার মাথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।

পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভোররাতে গাড়ি চাপায় সে মারা গেছে। মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় তার মাথা পুরোপুরি থেঁতলে গেছে। তার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যাক্ত ঘরের বারান্দায় থাকত।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর