নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শরাবাড়ী বাজারস্থ ‘পাঞ্জাগানা’ নামক মোড়ে (১৪ই এপ্রিল) আকিজ বেভারেজ কোম্পানির স্থানীয় ডিলারের একটি পিকআপের সাথে মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পহেলা বৈশাখে উক্ত দুর্ঘটনায় আহত রায়হান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল বুধবার (১৭ এপ্রিল) মৃত্যুবরণ করেন।নিহত রায়হান উক্ত এলাকার মজনু মিয়ার ছেলে।
এলাকাবাসীর মাধ্যমে সরেজমিনে জানা যায়, পহেলা বৈশাখে দুর্ঘটনায় পতিত উক্ত মোটরসাইকেলে তিন জন আরোহী ছিলেন। তারা হলেন, নিহত- ১) মোঃ রায়হান পিতা মোঃ মজনু, মিয়া সাং সরাবাড়ী; আহত- ২) মোঃ সাইফুল ইসলাম, পিতা: করিম, সাং ধলাপাড়া। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার ভ্যানে করে সরাবাড়ী বাজারে নিয়ে আসেন। তারপর দ্রুত গুরুতর আহত রায়হানকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার আশংকাজনক শারীরিক অবস্থা দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের পিতা মজনু মিয়া জানান, দুর্ঘটনায় আহত রায়হানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আইসিইউ সুবিধা পেতে বিলম্ব হওয়ায় তাকে তাৎক্ষণিক রিলায়েল জেনারেল এন্ড রেনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) আনুমানিক ৭২ ঘন্টা আইসিইউতে রাখার পর দায়িত্বরত চিকিৎসকগণ রায়হানকে তাকে মৃত ঘোষনা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
