Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোনামুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতার নাম নীরব হাসান (২২)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

নীরব হাসান কাউয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহব্বত কবীর জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নীরব হাসান গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন।পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে নীরব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ছাত্রলীগ নেতা নীরবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version