Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার করটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয় পিকআপ ভ্যান চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, আজ বেলা তিনটার দিকে বিকল হওয়া একটি পিকআপ ভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া এলাকায় দাঁড়িয়ে ছিলো।

এসময় উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় পিকআপ ভ্যান চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version