Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নিউ এইচ গার্মেন্টস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, সকালে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিউ এইচ গার্মেন্টস কারখানার সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপ ভ্যানটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানচালকের সহকারী।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে যাওয়ায় নিহত ব্যক্তির নাম জানা যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version