নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩২) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার নাকাসিম ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার এসআই শ্যমল দত্ত জানান, সখিপুর থেকে আসা একটি পিক আপ নাকাসিম ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপালে নেওয়ার সময় রাস্তাতেই মারা যায়। তার গ্রামের বাড়ি বাসাইল উপজেলার বল্লা গ্রামে ।

