Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু-আহত ৩

টাঙ্গাইলের দরুন এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারটির চালকেরর মৃত্যু হয়ছেন। এ ঘটনায় সাংবাদিকের বাবা সহ আহত হয়েছেন আরো তিন জন। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে।

এলেঙ্গা ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির চালক ফটিক মিয়া (৪০) নিহত হয়। আহত অবস্থায় দৈনিক ইনকিলাবের মির্জাপুর উপজেলা সংবাদদাতা জাহাঙ্গীর হোসেনের বাবা সহ তিন জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version