Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সয়াবিন ব্যবসায়ীকে জরিমানা করায় তোপের মুখে ভোক্তা কর্মকর্তা

ছবি: নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: পাইকারি ও খুচরা বাজারে নির্বারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোজ্য সয়াবিল তেল বিক্রির অভিযোগে টাঙ্গাইলে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনার সময় মুদি ব‌্যবসায়ী‌দের তো‌পের মু‌খে প‌ড়েন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প‌রিচালক সৈয়দা তামান্না তাসনীম।

সোমবার (৭ মার্চ) টাঙ্গাইল পৌর শহ‌রের পাঁচআনী ও পার্ক বাজারে অ‌তি‌রিক্ত দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রি বন্ধে ভ্রাম‌্যমাণ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তিনি। পরে অ‌ভিযান প‌রিচালনা না ক‌রেই চ‌লে আ‌সেন।

স্থানীয়রা জানান, পৌর শহরের শহরের পার্ক বাজারে অ‌ভিযান চা‌লি‌য়ে সয়াবিন তেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চে‌য়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজন খুচরা ব্যাবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক।

পরে খুচরা ব্যবসায়ীদের তথ্যের ভি‌ত্তি‌তে শহরের পাইকারী বাজারস্থ ছয় আনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সয়াবিন তেলের ডিলার দুলাল সাহার গোডাউ‌নে সরকার নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে সয়াবিন পাইকারি বিক্রি করার অভিযোগে জরিমানা করতে যায়।

এসময় ব্যবসায়ীরা বেশি দামে তেল বিক্রির নানা কারণ দেখিয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তা‌কে বুঝানোর চেষ্টা করেন। প‌রে ওই কর্মকর্তা ব্যবসায়ীদের জরিমানা করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ‌তে তোপের মুখে পড়েন ওই কর্মকর্তা। একপর্যায়ে তি‌নি অ‌ভিযান বন্ধ ক‌রে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রেন।

খুচরা ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দাম দিয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে তেল কিন‌তে হ‌চ্ছে। মূল্যের চে‌য়ে বেশি দামে বিক্রি কর‌তে হ‌চ্ছে। এ‌তে মুল জায়গায় অ‌ভিযান প‌রিচালনা না ক‌রে খুচরা ব্যবসায়ীদের অন্যায়ভাবে জরিমানা করা হ‌চ্ছে।

জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম ব‌লেন, ‘তো‌পের মু‌খে অ‌ভিযান বন্ধ ক‌রি‌নি। এটা ভোক্তা অ‌ধিকা‌রের নিয়‌মিত অ‌ভিযান। পর্যা‌য়ে সব জায়গায় অ‌ভিযান প‌রিচালনা করা হ‌বে’।

তিনি বলেন, ‘বাড়‌তি দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রির দা‌য়ে শহ‌রের পার্কের বাজা‌রে ক‌য়েকজন‌কে পাঁচ হাজার ও পাঁচআনী বাজা‌রের এক‌ ডিলার‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়েছে’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version