ঘাটাইল প্রতিনিধি: শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামে হাক্কানী দরগাহ শরীফের পীর আব্দুল হালিম এর ঢাকা মিরপুর ৬নং রোডে বাসায় ১১বছরের কাজের ছেলে রাসেল এর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা যায় ।তিনি গৌরাঙ্গী গ্রামের আব্দুল হামিদের ছেলে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের গায়ে, মাথায় মুখে দুহাতে পায়ে গলায় ও অন্ডকোষে নির্যাতনের চিহ্ন রয়েছে।
নিহতের বাবাও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকায় বসবাসরত আনেহলা ইউনিয়ের গোরাঙ্গী গ্রামের আব্দুল হালিম পীর একই গ্রামের হত দরিদ্র আব্দুল হামিদ কে বাড়ি ঘর তৈরী করে দেবে বলে নানা ভাবে প্রলোভন দেখিয়ে তার ছোট ছেলে রাসেল কে ৮মাস পুর্বে ঢাকা মিরপুরের বাসায় কাজের জন্য নেয়। চলতি আগষ্ট মাসের শুক্রবার দিনের বেলায় নির্মমভাবে নির্যাতন করলে রাসেল মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারনা করেন।পীরের পরিবার ঘটনাকে ধামা চাপা দিতে রাসেল ৬তলা ছাদ থেকে পড়ে আহত অবস্থায় মিরপুর ১১নম্বর রোডে ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাসেলের বাবা মাকে জানায়। রাতেই তাদেরকে ছেলের অসুস্থতার কথা বলে ঢাকায় নিয়ে যায়।হাসপাতালে গিয়ে দেখে ছেলে নিথর দেহ পড়ে আছে। এসময় তাদের কাছ থেকে সাদা কাগজে টিপ সহি দিয়ে লাশ বুঝিয়ে দেয়। শনিবার দুপুরে উলঙ্গ অবস্থায় রাসেলের লাশ গ্রামে পৌছালে এলাকয় শোকের মাতম পড়ে যায়। এ সময় শোকাহত পরিবার কে শান্তনা দেওয়ার জন্য নিহতের বাড়িতে শতশত লোকের ভির জমায়।
নাম প্রকাশ না করার শর্তে ঐ গ্রামের এক গৃহবধু জানায় পীরের পরিবার নানা রকম সুযোগ সুবিধার কথা বলে ঢাকা বাসায় কাজের জন্য নিলেও সামান্য ভুল করলেই পীরের স্ত্রী ও তার ছেলের স্ত্রী নির্মম ভাবে নির্যাতন করে থাকে ।অতীতে একই গ্রামে লালুর মেয়ে রুমী এবং চাঁন মিয়ার ছেলে রানা নির্যাতনের স্বীকার হয়ে চলে এসছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম জানায় লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
