Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে হোন্ডা কোম্পানীর এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে হোন্ডা কোম্পানীর নতুন মডেল এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএস মোটরসাইকেলের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল শহরে ময়মনসিংহ রোডে জমজম মটরস শোরুমে এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারা বাংলাদেশের ১৫টি ডিলারশীপে সাথে টাঙ্গাইলে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এরিয়া ইনচার্জ তানভীর রহমান ভুঁইয়া।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি.আর টি এ প্রধান আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সা’দত বিশ^বিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ ও গীতিকার ও সাংবাদিক মাসুম ফেরদৌস। অনুষ্ঠানটির পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন জমজম মটরস এর স্বত্তাধিকারী মোহতাসিম বিল্লাহ রাসেল। উদ্বোধনী দিনে হোন্ডা কোম্পানী নতুন মডেল এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএস ২টি মোটর সাইকেল বিক্রয় করে গ্রাহকের নিকট চাবি তুলে দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version