Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টিনে ২৬০ জন; বিদেশ ফেরত ৫২৪৭ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বেড়েই চলেছে হোম কোয়ারেন্টিনের সংখ্যা। বিদেশ ফেরত প্রবাসীরা দেশে আসায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

প্রবাসীরা বাড়িতে আসার পর কোয়ারেন্টিনে না মেনে হাট-বাজার ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এই কারণে নিষেধাজ্ঞা অমান্যকারী এসব প্রবাসীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ তার পরিবারদের সর্তক করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে শুক্রবার (২০শে মার্চ) পর্যন্ত টাঙ্গাইলে ২৬০জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে নির্দিষ্ট সময় শেষ হওয়ায় ২৫জনকে হোম কোয়ারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৮৫ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ২৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত।

এদিকে পুলিশের তথ্যমতে জেলায় চলতি মাসের ৩ তারিখ থেকে গতকাল ১৯ তারিখ পর্যন্ত ৫২৪৭ ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাঙ্গাইলে এসেছেন। যার অধিকাংশ ব্যক্তিকে এখনো হোম কোয়ারেন্টিনে আনা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version