Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ১১ বস্তা সরকারি চাল জব্দ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ  টাঙ্গাইলের কালিহাতীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ মার্চ) বিকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাবাসিন্দা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী খাদ্যগুদামের কর্মকর্তা এনায়েত করিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে পূর্বাসিন্দা গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে মজুত করা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল জব্দ করা হয়।

এসময় পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদারের জিম্বায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মিয়ার নিকট জমা রাখা হয়েছে। চাল জব্দের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version