মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৩৬ হাজার টাকার বাঘাইড় মাছ

টাঙ্গাইলে ৩৬ হাজার টাকার বাঘাইড় মাছ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল শহরের বটতলা বাজারে বিক্রি হয়েছে ৩৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরের দিকে মাছটি বিক্রি হয়। আর ১২ জনে মিলে কিনেন মাছটি।

মাছ বিক্রেতা ফজলু মিয়া জানান, তিনি আজ সকালে সিরাজগঞ্জের এক জেলের কাছ থেকে বাঘাইড় মাছটি কিনে বটতলা বাজারে আনেন। আর মাছটি দেখতে দোকানে ভিড় করেন অনেকেই। পরে বাজারে আসা ১২ জন মিলে প্রতি কেজি এক হাজার টাকা হিসেবে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন।

মাছ ক্রেতা আব্দুল গফুর মিয়া বলেন, বাজারে মাছটি দেখার পর পছন্দ হয়ে যায়। আমরা কয়েকজন মিলে মাছটি কেনার সিদ্ধান্ত নেই। পরে ১২ জনে মিলে ৩৬ হাজার টাকায় মাছটি কিনেছি। বাজারেই মাছটি কেটে ভাগ করে নেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular