নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, বাসাইল ও ধনবাড়ী উপজেলার ৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। সোমবার (১৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় নবনির্মিত তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল অংশে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল (সদর-৫) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ফরহাদ হোসন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

