Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ এপ্রিল) অভিযুক্ত নসু মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নসু মন্ডল উপজেলার মালতী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে। আহত শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভূক্তভোগী শিশুটি সাথীদের নিয়ে মসজিদ প্রাঙ্গণে খেলছিল। খেলার সাথীরা চলে গেলে একা পেয়ে নসু মন্ডল ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি শারীরিক যন্ত্রণায় চিৎকার করলে তার পরিবার ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি স্থানীয় মাতাব্বরা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, স্থানীয় মাদ্রাসার সেক্রেটারী বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযুক্ত নসু মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমি বিষয়টি থানায় অবগত করেছি। পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির বলেন, উপজেলার মালতী গ্রামের ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক বৃদ্ধকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে এবং স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার বিকেলে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version