Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে পাঁচশ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের মো. আ. সালাম খানের ছেলে মো. হারুন খান।

রোববার (২১ জুন) রাত আনুমানিক সাতটার দিকে সংগ্রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত এই ব্যবসা পরিচালনা করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version