মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৮টি আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ৬৫ প্রার্থী

টাঙ্গাইলে ৮টি আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ৬৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইলে ৮টি আসনের জন্য ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরের পর থেকে জেলার প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

সকালে বাসাইল সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান মনোনয়নপত্র জমা দেন। একইভাবে কালিহাতি সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-১ আসনের বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-৫ আসনের জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৫ (সদর) আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এছাড়া জাতীয় পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলার ৮টি আসনে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এর মধ্যে শেষ দিনে ৬৫ জন প্রার্থী দাখিল করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular