টাঙ্গাইল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।

সোমবার দুপুরে আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মো. আব্দুল বাতেন এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান অতি দ্রুতসময়ের মধ্যে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি নতুন করে গঠন করা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর