বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইল জেলার শেষ্ঠ ওসি হলেন নির্বাচিত হলেন মোশারফ হোসেন, পেল সম্মাননা

টাঙ্গাইল জেলার শেষ্ঠ ওসি হলেন নির্বাচিত হলেন মোশারফ হোসেন, পেল সম্মাননা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। গেল জুলাই মাসে
    মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট, তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ভাল কাজের স্বকৃীত স্বরুপ এবং অভিন্ন মানদন্ডে তাকে ক্রেস্ট-সনদ সম্মাননা দেওয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ওসি মোশারফ হোসেনের হাতে উপহার দেন।

এ প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। আগামীতেও পুলিশ সুপার ও গোপালপুর সার্কেল মো. সোহের রানার নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসী মানুষের সেবায় নিয়োজিত থাকবো। সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular