Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

এম সাইফুল ইসলাম শাফলু :
রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র একাংশের যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ছাত্রদলের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, যুবদলনেতা মিজানুর রহমান সাজু প্রমুখ বক্তব্য দেন। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুল হক খান নিক্সন, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম ঝলক, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফি, আনিসুর রহমান, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন, সহ-আপ্যায়ন সম্পাদক এস এম সাদেকুর রহমান আলী সহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version