Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল ডিসি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ পৌর শহরের ডিসি লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, টাঙ্গাইল ডিসি লেকের এক কর্মচারী লেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহতের পরনে কিছু ছিল না। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version