Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডে কর্মহীনদের ত্রাণ বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র লোকজনের মাঝে টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডের উদ্যোগে ১৩৩ জন কর্মহীন হয়ে পড়া অসহায় লোকজনের মাঝে ৫ কেজি করে চাল, ১টি সাবান বিতরণ করেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পুকুর পাড়ে ত্রাণ বিতরণ করা হয়। বাসারসামনে

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মামুন, পৌরসভার ১৩, ১৪, ১৫ ওয়ার্ডের মহিলা কাউন্সিল উল্কা বেগম, সাবেক কাউন্সিলর সুজাউল করিম মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সদস্য এস,এইচ, চৌধুরী স্বাক্ষর, টাঙ্গাইল শহর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল আসিফ প্রান্ত, আদালত পাড়া পুজা সংসদের প্রচার সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version