Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ফাঁস দিয়ে মিজানুর রহমান মিজান (৩০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে শহরের প্যারাডাইস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজান মৃত আমিনুল ইসলাম তারার ছেলে ও শহরের ময়মনসিংহ রোডে সুজুকি মোটর সাইকেলের ডিলার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে সে তার নিজ ঘরে ঘুমাতে যায়। পরে শনিবার (২২ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেছানো তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল মডেল থানার (এসআই) প্রতিমা রাণী তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version