Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠান শুরু

News Tangail

নিজস্ব প্রতিনিধি : ‘এসো মিলি প্রাণের বন্ধনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খান, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।

এ সময় শিক্ষক ও ৮ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। পুর্নমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মেহেনিগার হোসেন তন্ময় এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমি আক্তার পলি।

এর আগে সকালে বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version