Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল বিএনপি’র সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভা

News Tangail

নিজস্ব প্রতনিধি: টাঙ্গাইল শহর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এর অকাল মৃত্যুতে দোয়া মাহ্ফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদীদল বিএনপি শহর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে শহরের জেলা বিএনপি’র ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় শহর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারন সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এমএ হামিদ, সাধারন সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এ কে এম মনিরুল হক মুনীর, সদর থানা বিএনপি’র সিনিয়র সহসভাপতি সৈয়দ শাহীন, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক মমতাজ করিম, শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, এছাড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ শাহীন আকন্দ। সব শেষে জাহাঙ্গীর হোসেন এর বিদেহী আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন গত ১৯ অক্টোবর ২০১৮ইং, শুক্রবার রাত ২.৩০ মিনিটে পৌর এলাকার সাবালিয়ায় নিজ বাসভবনে স্ট্রোক করে শেষ নিঃশাস ত্যাগ করেন(ইন্না নিল্লাহে…ওয়া ইন্না…..রাজিউন)। পরের দিন শনিবার (২০ অক্টোবর) বাদ জোহর শহরের কোদালিয়া ঈদগা মাঠে তার নামাজে জানাজা শেষ করে, বেবিস্ট্যান্ড কেন্দ্রিয় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version