Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে ক্রিকেট লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে থানাপাড়া ক্লাব ও ইষ্টার্ন স্পোটিং ক্লাব। খেলায় টসে জয়লাভ করে থানাপাড়া ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কুয়াশাছন্ন আবহাওয়ার কারনে নিধার্রিত ৫০ ওভারের খেলা কমিয়ে ২৫ ওভার করে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজার্ মঈনুল হোসেন লিন্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক ও যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version