নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্র জানা যায়, জেনারেল হাসপাতাল ও এর আশপাশে দালালদের দৌড়াত্ম্য বেড়ে যাওয়ায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় পোষাকধারী পুলিশের সাথে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।
এ সময় ২০ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম জানান, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও এর আশপাশে দালালদের দৌড়াত্ম্য বেড়ে যাওয়াসহ রোগীদের হয়রানীর অভিযোগে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ওই ২০ দালালকে আটক করাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
