কারাবন্দি দুই ভাই হলেন-২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ও তার ভাই বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি নাশকতা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে বলে জানা যায়।
এ ছাড়াও টাঙ্গাইল-২ আসনে ওই দুইজন মনোনয়ন প্রত্যাশীসহ তাদের আরেক ভাই এ আসনে মনোনয়ন কিনছেন তিনি হলেন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, অন্যজন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহমুদ আনাম স্বপন।
এ দিকে, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ এর পাশাপাশি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকেও মনোনয়ন কিনেছেন। টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের পাশাপাশি নিজ এলাকা টাঙ্গাইল-২ থেকেও মনোনয়ন কিনেছেন ফকির মাহমুদ আনাম স্বপন।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় তারা কারাবন্দি হয়েছেন। এরা দুই জনেই হেভিওয়েট প্রার্থী। তারা মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেফতার হন। তারপর থেকে তিনি কারাগারে আছেন। চলতি বছরের অক্টোবর মাসে এই মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

