Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৪ আসনে লড়াই হবে দুই ভাইয়ের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বে বর্তমান সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আবদুল লতিফ সিদ্দিকী এবং ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করতে চান কাদের সিদ্দিকী।

তবে এ আসনে এ দুই প্রার্থীর সবচেয়ে ছোট ভাই শামীম আল মনছুর আজাদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২০১৭ সালের জানুয়ারিতে উপ-নির্বাচনে এ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিলেও ঋণখেলাপির কারণে উচ্চ আদালত তাকে অযোগ্য ঘোষণা করেন। এবারও একই কারণে তার মনোনয়ন জটিলতা দেখা দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কোনো কারণে তার প্রার্থিতা আটকে গেলে তার ছোট ভাই আজাদ সিদ্দিকী এ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান, কাদের সিদ্দিকী ও তার ছোট ভাই আজাদ সিদ্দিকী মনোনয়নপ্রত্র সংগ্রহ করেছেন। ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আইনি জটিলতা নিরসন হলে তিনিই নির্বাচনে অংশ নেবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version