Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৬ বিএনপি প্রার্থীর উপর হামলা

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির পল্লী উনন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাড. গৌতম চক্রবর্তীর উপর হামলা হয়েছে।

এ ঘটনায় অন্তত আরো ১০জন নেতা কর্মী আহত হয়েছেন। সাথে থাকা তার নির্বাচনি প্রচারনার গাড়ীটিও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় পথ সভা শেষে ফেরার পথে তার উপর এ হামলা হয়। এ হামলার ঘটনা প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটুর লোকজন ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন করছেন বিএনপির নেতা কর্মীরা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ্যাড. গৌতম চক্রবর্তী আহত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য এ্যাড. গৌতম চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় পথ সভা শেষে ফেরার সময় একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার ও নেতা কর্মীদের উপর হামলা করে। আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নেতা কর্মীদের উপরও হামলা হয়েছে।

ঘটনার পরেই নাগরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। চরম নিরাপত্তাহীনতায় নির্বাচনি প্রচারনা চালাতে পারছিনা। আমার পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচনি অফিস গুলো ভাঙচুর করা হচ্ছে। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। কর্মী সমর্থকরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ধানের শিষের মাইকিং করতে দেয়া হচ্ছেনা। দেলদুয়ার নাগরপুরে কোথাও কোন নির্বাচনি পরিবেশ নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version