Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টিকা পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ১২ জুলাইয়ের মধ্যে

শিক্ষার্থীদের করোনা ভাইরার প্রতিরোধী টিকা দিতে তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সাবমিট করতে হবে কলেজগুলোকে। আর নির্ধারিত লিংকে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসব তথ্য জানিয়ে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য নির্ধারিত লিংকে (http://103.113.200.29/student_covidinfo/) দেয়া ছক পূরণ করে আগামী ১২ই জুলাইয়ের মধ্যে সাবমিট করার জন্য বলা হলো।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

চিঠিতে বিশ্ববিদ্যালয় আরও বলছে, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/কলেজ) লগইন করে কলেজ প্রোফাইলে জরুরিভিত্তিতে অনলাইনে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। তাই, এখন পর্যন্ত যেসব কলেজ এসব তথ্য কলেজ প্রোফাইলে সাবমিট করেনি তাদেরকে অনবিবিলম্বে সাবমিট করার জন্য বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version