Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টি-টেন লিগে তামিমের ম্যাচের সময়সূচি দেখে নিন

News Tangail

গতবছর ক্রিকেটে প্রবেশ করেছে টি-টেন। দশ ওভারের এই টুর্নামেন্টটি দর্শকদের মাঝে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের দ্বিতীয় আসরের। যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত ৷ টি-টেনের প্রথম আসরে পাখতুনস দলের হয়ে খেলেছিলেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল।

তবে দ্বিতীয় আসরে বেঙ্গল টাইগারস দলের হয়ে মাঠে নামবেন তামিম। তামিমের দল বেঙ্গল টাইগারসের অধিনায়ক হিসেবে রয়েছেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস।

এছাড়াও দলে রয়েছেন জ্যাসন রয়, সুনীল নারিন, মুজীব উর রহমান, মোহাম্মদ নবী, কুশল পেরেরা, মরনে মরকেল, কেবন কুপারের মতো তারকারা। সেই সঙ্গে কোচ হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলের সফল অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

আগামী ২৩ নভেম্বর দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিমের দল বেঙ্গল টাইগারস। এরপর ২৫ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ানসের মুখোমুখি হবে তারা। আর নর্দান ওয়ারিয়রসের বিপক্ষে ২৬ নভেম্বর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বেঙ্গল টাইগারস।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version