নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সারির জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকম এর তৃতীয় বর্ষে পদার্পণে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান বলেছেন, অনলাইন নিউজগুলোর একটি সুবিধা আছে তারা দ্রুত সময়ের মধ্যে সকলের কাছে নিউজগুলো পৌঁছে দিতে পারে এবং ঢাকাপোস্ট সেটি করছে। মানুষও খুব দ্রুত নিউজ চায়। আমরাও সঠিক খবরগুলো সাথে সাথে পেয়ে যাই এজন্য ঢাকাপোস্টকে ধন্যবাদ জানাই। ঢাকাপোস্টের এই যাত্রা শুভ হোক সফল হোক সামনের দিনগুলো আরো ভাল যাক এবং আমাদের সাথে সব সময় থাকবে এই প্রত্যাশা করি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত জনপ্রিয় মাল্টিমিডিয়ার অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তৃতীয় বর্ষে পদার্পণ করায় কেক কাটার আয়োজন করা হয়। এরআগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দার এর পক্ষ থেকে ঢাকাপোস্টের দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষের হাতে কেক ও ফুলের তোড়া তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. ওলিউজ্জামান।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় খবর প্রকাশের আগেই আমরা অনলাইনে খবর পেয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্যে যে পরিশ্রম করে গেছেন। তারই ফলচ্যূতির ফসল হচ্ছে আজকে সকলের কাছে তাৎক্ষনিক সংবাদ প্রবাহকে পৌঁছে দিয়ে তথ্য সমৃদ্ধি একটি উৎকৃষ্টতার মাধ্যম। সেই কাজটি যথাযথভাবে ঢাকাপোস্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যে উন্নয়নের কর্মধারা এবং দেশ যে আজকে এগিয়ে যাচ্ছে সেই কর্মসূচিকে মানুষের মধ্যে পৌঁছে দেয়ার কাজটি করছে ঢাকাপোস্ট। ঢাকাপোস্টের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই। শুভ হোক তাদের সামনের দিনগুলো।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনা শীষ শেখর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী রিপন, মাইটিভির প্রতিনিধি মির্জা মাসুম রুবল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান, এশিয়ান টেলিভিশনের শফিকুজ্জামান মোস্তফা, জিটিভির মহিউদ্দিন সুমন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের প্রকাশক মোস্তাক আহমেদ, দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করীম, সাপ্তাহিক কালের স্বরের সম্পাদক সামছুজ্জামান, বাংলানিউজের প্রতিনিধি সুমন রায়, দীপ্ত টেলিভিশনের সুমন খান, রাইজিং বিডির প্রতিনিধি কায়ছার আহমেদ, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, বিডিনিউজের প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, দৈনিক সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ সানভী, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহমেদ রনি, ঢাকাপ্রকাশের প্রতিনিধি ফরমান শেখ, কলকাতা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ প্রমূখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
