Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিন জন। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, একটি পরিবারের সদস্যরা ঢাকা থেকে প্রাইভেটকারে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা একজন নিহত হন। এ সময় শিশুসহ আরও তিন জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version