ফরমান শেখ: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা অংশে দু’পাশে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।
আজ বুধবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সকাল ১১ টায় অভিযান চালিয়ে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, মহাসড়কের এলেঙ্গায় অবৈধ উচ্ছেদ করাসহ চলাচলরত পথচারী, পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

