Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানযট 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানযটের সৃষ্টি হয়েছিল। সোমবার (২২ মার্চ) ভোর থেকে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে, গেল রবিবার মধ্যরাতে সেতুর ৩৪ নম্বর পিলারের কাছাকাছি ট্রাক-মাইক্রোবাস এর সংঘর্ষের ঘটনা ঘটে। যার কারণে সেতু কর্তৃপক্ষ প্রায় ১ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখায় ফলে এই যান সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে দুর্ঘটনায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।
এসময় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজটের সৃষ্টি হয়। তিনি আরও জানান, ওই দুর্ঘটনায় হতাহত ঘটেনি। টোল খুলে দেয়ার পরপরই যানচলাচল স্বাভাবিক হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version