নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতিরোধে টহল কার্যক্রম জোরদার করেছে টাঙ্গাইলের র‍্যাব-১৪।

মঙ্গলবার(৩ জুন) রাত ৯ টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় র‍্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি সময়ে মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে। এসবরোধে মহাসড়কে র‍্যাবের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঈদযাত্রা নিবিঘ্ন করতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টহর কার্যক্রম অব্যহত থাকবে। vao

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর